1 Answers
উদ্দীপকে জনাব হাসনাতের কর্মকাণ্ডে ইসলামি ইতিহাসের ঐতিহাসিক মক্কা বিজয়ের সাথে মিল রয়েছে।
নবুয়তপ্রাপ্তির পর ইসলাম প্রচার করতে গিয়ে হযরত মুহাম্মদ (স.) মক্কার কাফেরদের বারবার বাধার সম্মুখীন হন। বিরোধিতার একপর্যায়ে কাফেররা মহানবিকে (স.) হত্যার ষড়যন্ত্র করে। হযরত মুহাম্মদ (স.) তাই মদিনায় হিজরতে বাধ্য হন। তিনি মদিনায় বিভিন্ন গোত্রে যেমন আওস ও খাযরাজ ইত্যাদির মাঝে ভ্রাতৃত্বের বন্ধন ও সৌহার্দ স্থাপন করেন। মহানবি (স.)-এর আদর্শের ভিত্তিতে একটি সুশৃঙ্খল সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করেন। মক্কার কুরাইশরা হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করলে মহানবি (স.) মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন। বিনা রক্তপাতে ও বিনা বাধায় তিনি মক্কা বিজয় করেন। রাসুল (স.) মক্কা বিজয়ের পর ঘোষণা করেন- "আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন।”
উদ্দীপকে জনাব হাসনাতের নিজ এলাকা ত্যাগ এবং অন্য এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর নিজ এলাকায় প্রত্যাবর্তন ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের ঘটনাকে নির্দেশ করছে।