1 Answers

উদ্দীপকের শীলনদের ঘটনার সাথে করণীয় মৈত্রী সূত্র দেশনার পটভূমির সাথে সাদৃশ্য রয়েছে। ভগবান বুদ্ধ শ্রাবস্তীতে অবস্থানকালে বর্ষাবাসের জন্য ভিক্ষুরা হিমালয় পর্বতের পাশে বনের মধ্যে বর্ষাবাস শুরু করলে সেখানকার বৃক্ষ দেবতাগণ ধর্মজীবন ও শীল তেজের প্রভাবে আতঙ্কিত হয়ে পড়ে। ভিক্ষুদের বিতাড়িত করার উদ্দেশ্যে বৃক্ষ দেবতারা রাতে ভয়ংকর মূর্তি ধারণপূর্বক ভীষণ চিৎকার করে ভয় দেখাতে লাগলো। ফলে ভিক্ষুরা ধ্যান-সমাধিতে চিত্ত নিবিষ্ট করতে পারলেন না। তাঁরা অত্যন্ত কৃশ ও দুর্বল হয়ে পড়লেন।

বৃক্ষদেবতাগণ ভয়ানক দুর্গন্ধ ছড়াতে লাগলো এবং এতে ভিক্ষুদের শিরঃপীড়া উৎপন্ন হলো।

4 views

Related Questions