1 Answers

দৃশ্যপট-২-এর ঘটনা আমার পাঠ্যবইয়ের ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৬৯ সালের ঘটনাটি পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা আন্দোলনকে প্রভাবিত করেছে।

পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৯৬৯ সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংঘটিত হয়। ইতিহাসে এটি উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। এ আন্দোলন বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে জনগণের অংশগ্রহণে। সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন ও মানুষ যার যার অবস্থান থেকে আন্দোলনে যুক্ত হয়। উদ্দীপকে উল্লিখিত 'ক' এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটি 'স্বার্থান্বেষী মহল দ্বারা শোষিত হয়ে আসছে। এ বঞ্চনার হাত থেকে রক্ষা পেতে আনিছ এলাকার সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ শুরু করেন। যা পরবর্তীতে আন্দোলনে রূপ নেয়। এ আন্দোলনের ফলশ্রুতিতে 'ক' এলাকার মানুষ শোষণ ও বঞ্চনার হাত থেকে রক্ষা পায়, যা বাংলাদেশের ইতিহাসে ১৯৬৯ সালের আন্দোলনের সাথে মিলে যায়। 

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের কাছে জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে। ১৯৭০-এর নির্বাচন এবং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের ব্যাপক প্রভাব ছিল। মূলত বাঙালি জাতীয়তাবাদের ভাবাদর্শে এসব অর্জন সম্ভব হয়েছে বলে আমি মনে করি।

4 views

Related Questions