1 Answers

রূপপুর ইউনিয়নকে দুভাগে ভাগ করার সাথে আমার পাঠ্যবইয়ের বঙ্গভঙ্গের সাদৃশ্য রয়েছে।
ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বাংলা ভাগ করেন। এ বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। এ বিভক্তিতে পূর্ববঙ্গ, আসাম, ত্রিপুরা নিয়ে গঠন করা হয় পূর্ব বাংলা ও আসাম প্রদেশ। অপরদিকে পশ্চিম বাংলা, বিহার, ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ। তৎকালীন বিশাল আয়তনের বাংলা প্রদেশকে একটি প্রশাসনিক ইউনিটে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য পরিচালনা ছিল কঠিন কাজ। তাই লর্ড কার্জন এ প্রদেশকে ভেঙে দুটি প্রশাসনিক ইউনিটে পরিণত করেন। তৎকালীন বাংলা প্রদেশে কোলকাতা হয়ে উঠেছিল আর্থ-সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। উন্নতি- অগ্রগতির সব ছিল কোলকাতাকে কেন্দ্র করে। ফলে পূর্ব বাংলার উন্নয়ন ব্যাহত হয়। আর এ অবস্থা থেকে উত্তরণের জন্যই বঙ্গভঙ্গ প্রয়োজনীয় হয়ে ওঠে।
উদ্দীপকেও দেখা যায়, জনাব রফিকুল ইসলাম তার বিশাল আয়তনের রূপপুর ইউনিয়নের আইন-শৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে এলাকাটিকে দুটি প্রশাসনিক এলাকায় ভাগ করেন। তাই বলা যায়, রূপপুর ইউনিয়নকে দুভাগে বিভক্ত করার সাথে আমার পাঠ্যবইয়ের বঙ্গভঙ্গের সাদৃশ্য রয়েছে।

5 views

Related Questions