1 Answers

উদ্দীপকে উল্লিখিত মামলার সাথে আমার পাঠ্যবইয়ের আগরতলা মামলার সাদৃশ্য রয়েছে।
জনগণের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিচ্ছেদ্য সম্পৃক্ততা তাকে পূর্ব পাকিস্তানের জননেতায় পরিণত করেছিল। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল, তার নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়, সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র তৎপরতার মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। এজন্য এ মামলাটির নাম হয় আগরতলা মামলা।
উদ্দীপকেও লক্ষণীয় যে, একটি রাষ্ট্রের ক ও খ অংশের মাঝে বৈষম্য ক্রমেই বাড়ছিল। এ বৈষম্য থেকে জনগণকে মুক্ত করতে একজন নেতার আবির্ভাব হয়। তাকে দমন করার জন্য শাসকগোষ্ঠী তাকে প্রধান আসামি করে আরো অনেকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। উপরের আলোচনার তুলনামূলক বিশ্লেষণে বলা যায়, পাঠ্যবইয়ের আগরতলা মামলার সাথে উদ্দীপকের মামলার মিল রয়েছে।

9 views

Related Questions