1 Answers
উদ্দীপকের বৈষম্যের সাথে পাকিস্তান আমলের অর্থনৈতিক বৈষম্যের সাদৃশ্য রয়েছে।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পূর্ব বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী দ্বারা রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। তবে এদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ছিল সবচেয়ে বেশি। প্রাদেশিক সরকারের হাতে মুদ্রা ব্যবস্থা ও অর্থনৈতিক কোনো নিয়ন্ত্রণ ছিল না। কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তানের সকল আয় পশ্চিম পাকিস্তানে চলে যায়। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বীমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ছিল পশ্চিম পাকিস্তানের ওপর নির্ভরশীল। ফলে পূর্ব পাকিস্তান কখনো অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি।
উদ্দীপকের গৌরিপুর ইউনিয়নের কাশীপুর এলাকাটিও উপরের অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে। কেননা গোবিন্দপুর থেকে নির্বাচিত চেয়ারম্যান লিয়াকত আলী ইউনিয়ন পরিষদের সমস্ত টাকা শুধু গোবিন্দপুরের জন্য ব্যয় করেন। তাছাড়া ব্যাংক, পোস্ট অফিস ও দাতব্য চিকিৎসালয় সবই গোবিন্দপুরে অবস্থিত। যা পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্যের অনুরূপ।