দৃশ্যকল্প-১ এর সাথে পাকিস্তান আমলে পূর্ব বাংলার কোন নির্বাচনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে দৃশ্যকল্প-১ এর সাথে পাকিস্তান আমলে পূর্ব বাংলার ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সাদৃশ্য রয়েছে।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগ দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এছাড়া প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারের টালবাহানা পূর্ব বাংলার জনগণের কাছে স্পষ্ট হয়ে ওঠে। পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে ১৯৫৩ সালের ১৪ নভেম্বর আওয়ামী লীগ সমমনা চারটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। চারটি দল হলো- আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল। যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা। ১৯৫৪ সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
অতএব বলা যায়, উদ্দীপকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, সে নির্বাচনের সাথে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সাদৃশ্য দেখতে পাই।