1 Answers
চিত্রের 'ক' ছকে পাকিস্তান আমলের পূর্ব পাকিস্তানের প্রতি প্রতিরক্ষা ক্ষেত্রের বৈষম্যের চিত্র প্রতিফলিত হয়েছে।
পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চাইতে অগ্রসর ছিল। কিন্তু ১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তানি শাসন-শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে। বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য। উদ্দীপকে উল্লিখিত চিত্রের 'ক' ছকে সেনা, বিমান ও নৌ- কর্মকর্তাদের নিয়োগ বৈষম্যের একটি চিত্র তুলে ধরা হয়েছে। এখানে দেখা যায়, প্রতি ক্ষেত্রেই 'ক' অঞ্চলের তুলনায় 'খ' অঞ্চলের নিয়োগপ্রাপ্তদের সংখ্যা বেশি। এটি পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষেত্রে প্রদর্শিত বৈষম্যকেই নির্দেশ করে। পাকিস্তানের সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমানবাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করেছিল। সে সময় মোট অফিসারের মাত্র ৫%, সাধারণ সৈনিকদের মাত্র ৪%, নৌবাহিনীর উচ্চ পদে ১৯%, নিম্নপদে ৯%, বিমানবাহিনীর পাইলটদের ১১%, টেকনিশিয়ানদের ১.৭% ছিলেন বাঙালি। চিত্রের 'ক' ছকে এ বৈষম্যকেই তুলে ধরা হয়েছে।