1 Answers

রূপপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রতি জামিল শেখের আচরণ পাকিস্তান আমলের অর্থনৈতিক বৈষম্যকে স্মরণ করিয়ে দেয়।

পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা অর্থনৈতিক সামাজিক শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চাইতে অগ্রসর ছিল। কিন্তু ১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তানি শাসন-শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে। বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য। অর্থনৈতিক ক্ষেত্রে এ বৈষম্য প্রকটভাবে দেখা দেয়। উদ্দীপকে জামিল শেখ কর্তৃক ১ ও ৫নং ওয়ার্ডের ক্ষেত্রে যেরূপ অর্থনৈতিক বৈষম্য ফুটে উঠেছে তা যেন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের প্রতিচ্ছবি। তৎকালীন সময়ে-পূর্ব বাংলা ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। পশ্চিম পাকিস্তানিরা এ সম্পদ নিয়ে তাদের শিল্পকারখানার উন্নয়ন ঘটিয়েছিল। পূর্ব বাংলাকে তারা কাঁচামালের যোগানদাতায় পরিণত করেছিল। কিন্তু তার জন্য ন্যায্যমূল্য পরিশোধ করা হতো না। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অর্থনৈতিক ক্ষেত্রে   সুবিধাজনক অবস্থানে ছিল। মোট বাজেটের সিংহভাগ খরচ করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। ফলে ব্যবসায় বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষিসহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব বাংলা পিছিয়ে পড়ে। অতএব নিশ্চিতভাবেই বলা যায়, রূপপুর ইউনিয়নের অর্থনৈতিক বৈষম্য এবং পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য একই সূত্রে গাঁথা। 

5 views

Related Questions