1 Answers

উদ্দীপকে ফারুক সাহেবের সাথে বণিকদের মতবিরোধ নবাব মীর কাশিমের সাথে ইংরেজদের বিরোধকে স্মরণ করিয়ে দেয়।
১৭৬০ সালে ইংরেজ গভর্নর ভান্সিটার্ট মীর জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাশিমকে শর্তসাপেক্ষে সিংহাসনে বসান। ক্ষমতারোহণের পর মীর কাশিম স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করতে চেয়েছিলেন। মীর কাশিম একজন সুদক্ষ, দূরদর্শী রাজনীতিবিদ ও স্বাধীনচেতা মানুষ ছিলেন। তিনি তার প্রজাদের কল্যাণের প্রতি সচেতন ছিলেন। তিনি চেয়েছিলেন ইংরেজদের সঙ্গে সম্মানজনক সম্পর্ক রক্ষা করে বাংলার স্বার্থ আদায়ের মাধ্যমে আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে। নবাবের গৃহীত পদক্ষেপ ছিল দেশ ও জনগণের স্বার্থে, যা ছিল ইংরেজদের স্বার্থপরিপন্থি। ফলে ক্ষুব্ধ ইংরেজরা এর প্রতিকারের জন্য প্রস্তুত হচ্ছিল এবং যার ফলাফল ছিল বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধে মীর কাশিমের পরাজয়ের ফলে দীর্ঘ ২০০ বছরের জন্য ইংরেজদের হাতে বাংলার শাসন ক্ষমতা চলে যায়।
উদ্দীপকে দেখা যায়, ফারুক সাহেবকে শর্তসাপেক্ষে ক্ষমতায় বসানো হয়। কিন্তু স্বাধীনচেতা হবার কারণে বণিকদের সাথে তার মতবিরোধ হয়। পরিণতিতে দীর্ঘদিনের জন্য জমিদারি বণিকদের হাতে চলে যায়। উপরের আলোচনায় সুস্পষ্ট যে, বণিকদের সাথে ফারুক সাহেবের বিরোধ মীর কাশিম এবং ইংরেজদের বিরোধেরই প্রতিচ্ছবি।

5 views

Related Questions