1 Answers
উদ্দীপকে সুফিয়ান ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা বণিকদের কথা জানতে পারল।
প্রাচ্যের ধন-সম্পদের প্রাচুর্য ইংরেজ বণিকদেরকেও এ অঞ্চলে ব্যবসা- বাণিজ্যে উৎসাহিত করে। এই উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক সংঘ গড়ে তোলে। ১৬০০ সালে বণিক সংঘটি রানির কাছ থেকে ১৫ বছর মেয়াদি বাণিজ্য করার সনদপত্র নিয়ে ভারতীয় উপমহাদেশে আসে। এই সনদপত্র নিয়ে কোম্পানির প্রতিনিধি বাণিজ্যিক সুবিধা লাভের আশায় সম্রাট আকবরের দরবারে হাজির হয়। এরপর পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীরের অনুমতিপ্রাপ্ত হয়ে ১৬১২ সালে সুরাটে তাদের বাণিজ্যকুঠি স্থাপিত হয়। পর্যায়ক্রমে কোম্পানি আগ্রা, সুরাট, আহমেদাবাদ প্রভৃতি স্থানে বাণিজ্যকুঠি স্থাপন করে তাদের ভিত্তি মজবুত করে ফেলে।
উদ্দীপকে সুফিয়ান একটি বই পড়ে জানতে পারল, একটি দেশের একদল বণিক রানির কাছ থেকে ১৫ বছর মেয়াদি বাণিজ্যের অনুমতি নিয়ে এ উপমহাদেশে আসে। উপরে আলোচিত ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রানির কাছ থেকে বাণিজ্য করার সনদ নিয়ে ভারতীয় উপমহাদেশে এসেছিল। তাই বলা যায়, সুফিয়ান ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা জানতে পারল।