1 Answers
উদ্দীপকে প্রাচীন বাংলার শাসক ধর্মপালের কথা বলা হয়েছে।
রাজা গোপালের মৃত্যুর পর ধর্মপাল বাংলার সিংহাসনে বসেন। পাল রাজাদের মধ্যে তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ। বাংলা ও বিহারব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত ছিল। ধর্মপাল প্রায় ৪০ বছর রাজত্ব করেন। পাল রাজাদের একটি বৈশিষ্ট্য ছিল সব ধর্মাবলম্বী প্রজার পৃষ্ঠপোষকতা করা। ধর্মপালও অন্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি বিশ্বাস করতেন, রাজার ব্যক্তিগত ধর্মের সাথে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। তাই তিনি শাস্ত্রের নিয়ম মেনে চলতেন এবং প্রতিটি ধর্মের লোক যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেদিকে লক্ষ রাখতেন।
উদ্দীপকের হৃদিতা প্রাচীন বাংলার যে শাসক সম্পর্কে জানতে পারে সে শাসক প্রায় ৪০ বছর রাজত্ব করেছিলেন। তার রাজত্বকালে বিভিন্ন ধর্মের মানুষ তার পৃষ্ঠপোষকতা লাভ করে। উদ্দীপকে উল্লিখিত তথ্য এবং উপরে আলোচিত ধর্মপাল সম্পর্কিত আলোচনার মধ্যে তুলনা করে বলা যায়, উদ্দীপকের শাসক রাজা ধর্মপালেরই প্রতিচ্ছবি। তাই বলা যায়, উদ্দীপকে প্রাচীন বাংলার শাসক ধর্মপালের কথাই নির্দেশিত হয়েছে।