1 Answers
উদ্দীপকের জামাল সাহেব মধ্যযুগের বাংলার হুসেন শাহি যুগের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন হুসেন শাহর প্রতিচ্ছবি।
আলাউদ্দিন হুসেন শাহের সিংহাসনে আরোহণের পূর্বে সাম্রাজ্যে অরাজকতা ও বিশৃঙ্খলা বিরাজিত ছিল। শাসনভার গ্রহণের পর তিনি দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য রাজ্যে বসবাসরত সকল ধর্মের অনুসারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। ফলে অল্প সময়ের ব্যবধানেই রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসে। আলাউদ্দিন হুসেন শাহ হিন্দু মুসলমানদের নিয়ে একটি নতুন রক্ষীদল গঠন করেন। তিনি শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ উচ্চ পদে যোগ্যতার ভিত্তিতে মোঙ্গল, আফগান ও হিন্দু প্রভৃতি সব সম্প্রদায়ের লোকদের নিযুক্ত করেন। আল্লাউদ্দিন হুসেন শাহের শাসনামলে বাংলা সাহিত্য-সংস্কৃতি চর্চার উর্বরভূমি হয়ে ওঠে। তিনি যোগ্য কবি ও সাহিত্যিকদের উৎসাহ দেয়ার জন্য পুরষ্কার প্রদান করতেন।
উদ্দীপকে জামাল সাহেব একজন দক্ষ চেয়ারম্যান হিসেবে তিনি তাঁর এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সব ধর্মের অনুসারীদের নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন। মুসলমান হয়েও তিনি তাঁর উদারতা দিয়ে সকল ধর্মের মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলেন। তিনি লেখকদের নিয়ে সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করেন এবং উৎসাহিত করতে পুরষ্কার বিতরণ করেন, উদ্দীপকের জামাল সাহেবের কর্মকান্ড হুসেন শাহি যুগের সুলতান আলাউদ্দিন হুসেন শাহের কর্মকাণ্ডের প্রতিচ্ছবি। তাই বলা যায়, উদ্দীপকের জামাল সাহেব আলাউদ্দিন হুসেন শাহের প্রতিচ্ছবি।