1 Answers
উদ্দীপকে আমজাদ সাহেব ও তার ভাইয়ের কর্মকাণ্ডে মধ্যযুগের বাংলার রপ্তানিনির্ভর ব্যবসা বাণিজ্যের বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
বাংলার কৃষি ও শিল্প পণ্যের প্রাচুর্য এবং বিদেশে এগুলোর ব্যাপক চাহিদার ফলে বিদেশের সাথে বাংলার বাণিজ্যিক তৎপরতা মুসলমান শাসন আমলে অভূতপূর্ব প্রসার লাভ করেছিল। বাংলার বিভিন্ন রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুতি কাপড়, মসলিন, রেশমি বস্ত্র, চিনি, গুড়, আদা ইত্যাদি। কৃষিজাত পণ্যের মধ্যে চাল, তামাক, সুপারি, পাট, ফল ইত্যাদি রপ্তানি হতো। বিবিধ কৃষি ও শিল্পজাত দ্রব্য ছাড়াও বাংলা থেকে লবণ, গালা, আফিম, নানা প্রকার মসলা, ঔষধ ইত্যাদি ভারতবর্ষের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন দেশে পাঠানো হতো। ব্যবসা-বাণিজ্যের সিংহভাগই ছিল রপ্তানি নির্ভর।
উদ্দীপকের আমজাদ সাহেব তার গার্মেন্টস-এ তৈরি পোশাক ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেন এবং তার ভাই বিভিন্ন কৃষিজাত পণ্য বিদেশে রপ্তানি করেন। উদ্দীপকের এ বর্ণনা মধ্যযুগের রপ্তানি নির্ভর বাণিজ্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, আমজাদ সাহেব ও তার ভাইয়ের কর্মকাণ্ডে মধ্যযুগের ব্যবসা-বাণিজ্যের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।