1 Answers

মধ্যযুগে বাংলার মুসলমানদের সামাজিক উৎসব আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হতো।
বর্তমান সময়ের মতো মধ্যযুগেও মুসলমানরা কতগুলো সামাজিক উৎসব পালন করত। যেমন- আকিকা প্রদান, সুন্নতে খতনা ইত্যাদি। 'আকিকা' মুসলমান নবজাতক শিশুর নামকরণকে কেন্দ্র করে পালন করা একটি বিশেষ অনুষ্ঠান। 'খতনা' মুসলিম সমাজের একটি পরিচিত সামাজিক প্রথা ছিল। 'বিবাহ' মুসলিম সমাজের বিশেষ উৎসবমুখর অনুষ্ঠান। মোল্লা- মৌলবিদের উপস্থিতিতে বিয়ে শাদির কার্যাদি সম্পন্ন হতো। এছাড়াও মৃতের সৎকারের জন্য কিছু ধর্মীয় ও সামাজিক রীতি-নীতি পালন করা হতো এবং আত্মার শান্তির জন্য কুরআন পাঠ ও মিলাদ পড়া হতো।

5 views

Related Questions