1 Answers

মধ্যযুগে ব্যবসা-বাণিজ্যের প্রসার, লেনদেন ও হিসাব-নিকাশ বৃদ্ধি পাওয়ায় বাংলার ব্যাংকিং প্রথার বিকাশ ঘটে।

বাংলার কৃষি ও শিল্পপণ্যের প্রাচুর্য এবং বিদেশে এগুলোর ব্যাপক চাহিদার ফলে মধ্যযুগে বিদেশের সাথে বাংলার বাণিজ্যিক লেনদেন অভূতপূর্ব প্রসার লাভ করেছিল। এ যুগে হুন্ডির মাধ্যমে বিদেশে লেনদেন করা হতো। ব্যবসা-বাণিজ্যের সিংহভাগই ছিল রপ্তানিমুখী। এ যুগে উৎপাদন বৃদ্ধির ফলে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ও টাকা পয়সা লেনদেন বৃদ্ধি পায়। তাই ক্রমে বাংলার ব্যাংকিং প্রথার বিকাশ ঘটে।

5 views

Related Questions

ইসলামী ব্যাংকিং আল-কুরআন এর বিধিবিধান অনুসরণ করে পরিচালিত একটি ব্যাংকিং ব্যবস্থা যাতে সুদের বিনিময়ে ধার ও ঋণের লেনদেন নিষিদ্ধ। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার লক্ষ্য হচ্ছে সুদ নির্মূলকরণ এবং অর্থনৈতিক যৌক্তিকতা, ন্যায়বিচার দক্ষতা, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির নীতি প্রতিষ্ঠা। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উদ্যোক্তা এবং পুঁজিমালিকের মধ্যে শিল্প অথবা বাণিজ্যিক ঝুঁকি সমানভাবে বণ্টন এবং বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক মূলধনের ভিত্তিতে ভাগ করার কথা বলা হয়েছে। ইসলামী ব্যাংকিং সবচেয়ে উৎপাদনশীল ও লাভজনক প্রকল্পে বিনিয়োগ করে। (Translate into English)
1 Answers 6 Views