1 Answers

মধ্যযুগে বাংলার কৃষিব্যবস্থা ছিল প্রকৃতি নির্ভর।

বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল কৃষি। এখানে কৃষি ফলনের প্রাচুর্য থাকলেও এ সময়ের চাষাবাদ পদ্ধতি ছিল অনুন্নত। আধুনিক সময়ের মতো পানি সেচ ব্যবস্থা সে যুগে ছিল না। ফলে কৃষককে অধিকাংশ সময়েই সেচের জন্য বৃষ্টির ওপর নির্ভর করতে হতো। তবে বাংলার মাটিতে কৃষিজাত দ্রব্যের প্রাচুর্য ছিল। ফলে উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানি করা হতো। এ সময় উৎপন্ন ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল ধান, গম, তুলা, ইক্ষু, পাট, আদা, তিল, শিম, রসুন, হলুদ, আম, কাঁঠাল ইত্যাদি।

4 views

Related Questions