উদ্দীপকে উল্লিখিত শাসক কবির তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের প্রতিচ্ছবি? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত শাসক কবির আমার পাঠ্যপুস্তকে আলোচিত মুসলিম বাংলার শাসক আলাউদ্দিন হুসেন শাহের প্রতিচ্ছবি।
সুলতান আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন একজন সুশাসক ও দূরদর্শী রাজনীতিবিদ। রাজ্যের শাসনভার গ্রহণের পর তিনি দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গভীরভাবে আত্মনিয়োগ করেন। তার সময়ে বাংলার রাজ্যসীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। তিনি কামরূপ ও কামতা জয় করেন। হাবসিদের দমন ও রাজ্য থেকে বিতাড়িত করেন। তাছাড়া তিনি দেহরক্ষী পাইক বাহিনীর ক্ষমতা বিনাশ করে সম্ভ্রান্ত হিন্দু ও মুসলমানদের নিয়ে নতুন রক্ষীদল গঠন করেন। এছাড়াও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সৈয়দ, মোঙ্গল, আফগান, হিন্দুদের নিয়োগ দানের মাধ্যমে অতি অল্প সময়েই রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনেন। হিন্দু ও মুসলমানদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপনের উদ্যোগ নেন। একটি সুন্দর ও কল্যাণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একজন গোঁড়া মুসলমান হয়েও তিনি বিভিন্ন ধর্মের মানুষকে যোগ্যতা অনুসারে শাসনকার্যে নিয়োগ করেন। তার শাসনামলে সত্যপীরের আরাধনা হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার শাসনকালেই বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যের আবির্ভাব ঘটে। হুসেন শাহ তার প্রতি উদার মনোভাব পোষণ করতেন এবং তাকে ধর্ম প্রচারে সব ধরনের সহায়তা প্রদানের জন্য রাজকর্মচারীদের নির্দেশ দেন। তিনি দীর্ঘ ২৬ বছর বাংলায় অত্যন্ত কৃতিত্বের সাথে শাসনকার্য পরিচালনা করেন। উদ্দীপকে বর্ণিত চৌধুরী বংশের শাসক কবিরের ক্ষেত্রেও এরূপ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত শাসক কবির আমার পাঠ্যপুস্তকে আলোচিত মুসলিম শাসক আলাউদ্দিন হুসেন শাহের প্রতিচ্ছবি।