1 Answers
দৃশ্যকল্প-১ এ 'Y' দেশে জনাব 'X'-এর শাসন পাঠ্যপুস্তকের জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের প্রতিচ্ছবি।
১৯৮১ সালের ৩০ মে জেনারেল জিয়াউর রহমান নিহত হওয়ার পর সংবিধান অনুযায়ী উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু বিচারপতি সাত্তারের দুর্বল নেতৃত্ব, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, দলীয় কোন্দল, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অর্থনৈতিক সংকট কারণ দেখিয়ে সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সাত্তার সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেন। ক্ষমতায় এসেই তিনি দেশের সংবিধান স্থগিত করেন ও জাতীয় সংসদ ভেঙে দেন। প্রধান সামরিক শাসক থেকে রাষ্ট্রপতি হয়ে তিনি প্রায় ৯ বছর সামরিক শাসন বলবৎ রাখেন। এ সময় দেশ জুড়ে সামরিক ও স্বৈরশাসন বিরোধী আন্দোলন অব্যাহত থাকলেও রাস্তাঘাট নির্মাণসহ দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়। বহুদলীয় জোটের কর্মসূচিতে তীব্র গণআন্দোলনের মুখে জেনারেল এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। উদ্দীপকে 'Y' রাষ্ট্রের জেনারেল 'X'-এর সামরিক আইন জারি ও জেনারেল এরশাদের শাসনামলের ন্যায় 'X'-এর শাসনামলেও সংবিধান স্থগিত ও রাস্তাঘাট নির্মাণের বিষয়টি সাদৃশ্যপূর্ণ। সর্বোপরি উভয়ের পরিণতিও একই সূত্রে গাঁথা। তাই বলা যায় যে, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের প্রতিচ্ছবি ফুটে উঠেছে উদ্দীপকের 'Y' রাষ্ট্রের জেনারেল 'X' এর মাঝে ।