1 Answers

উদ্দীপকে জেনারেল জামান বিরোধী আন্দোলনের সাথে পাঠ্যপুস্তকের হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনকালের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

উদ্দীপকে জেনারেল জামান অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে অপশাসন শুরু করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গণতান্ত্রিক ঐক্যজোট সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে জেনারেল জামানকে পদত্যাগে বাধ্য করে। তদুপ পাঠ্যপুস্তকে হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক শাসন প্রতিহত করার জন্য ১৯৮৩ সালে আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দলীয় ঐক্যজোট এবং বিএনপির নেতৃত্বে ৭ দলীয় ঐক্যজোট গঠিত হয়। সামরিক শাসন বিরোধী আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে ৫ দফা দাবি ঘোষণা করে। ৫ দফা কর্মসূচির মূল দাবি ছিল অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং যেকোনো নির্বাচনের আগে সার্বভৌম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান। এ আন্দোলনে রাজনৈতিক দল ছাড়াও ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, কৃষিবিদ, কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের শ্রেণি ও পেশার জনগণ অংশগ্রহণ করে। তাই এ আন্দোলন গণআন্দোলন থেকে ক্রমান্বয়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ১৯৮৭ সালে ৮ দল, ৭ দল ও ৫ দল জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের পদত্যাগের দাবিতে একমত পোষণ করে এবং সকল জোট ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করে। তিন জোটের হরতাল এবং 'ঢাকা অবরোধ' কর্মসূচির ফলে জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। আন্দোলনের এক পর্যায়ে ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন বুকে ও পিঠে 'গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক' স্লোগান লিখে ঢাকার জিপিও-এর নিকট জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন। এতে আন্দোলনকারী জনগণ ক্ষুব্ধ হয়। ১৯৯০ সালে ২৭ নভেম্বর বিএএ নেতা ডা. সামসুল আলম মিলন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ এরশাদবিরোধী আন্দোলকে চরম রূপ দেয়। ২৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ একযোগে পদত্যাগ করে। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দও পদত্যাগের ঘোষণা দেন। সংগঠিত হয় এরশাদ বিরোধী ৯০-এর গণঅভ্যুত্থান। এসময় বিভিন্ন রাজনৈতিক দল একটি অভিন্ন কর্মসূচিতে ঐক্যবদ্ধ হলে ১৯৯০-এর ৪ ডিসেম্বর জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতা থেকে পদত্যাগের ঘোষণা দেন। ৬ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন। সুতরাং দেখা যায়, উদ্দীপকের জামান বিরোধী আন্দোলনের প্রতিচ্ছবি হলো জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলন। উভয় আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসকদের পতন ঘটানো হয়েছিল।

4 views

Related Questions