1 Answers
উদ্দীপকে আমার পঠিত ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ভাষা আন্দোলন বাঙালি জাতির জীবনে এক অনন্য সাধারণ ঘটনা। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানি দোসররা পূর্ব পাকিস্তানিদের ওপর নানা ধরনের বৈষম্যমূলক আচরণ শুরু করে। আর এ বৈষম্যমূলক আচরণ শুরু হয় বাঙালির মাতৃভাষা বাংলার ওপর আঘাতের মধ্য দিয়ে। পুরো পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৬% মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও সংখ্যালঘিষ্ঠ মাত্র ৩.২৭% জনগোষ্ঠীর ভাষা উর্দুকে তারা রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। এ সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয় ভাষা আন্দোলন। ১৯৫২ সালে এই আন্দোলন ব্যাপক রূপ লাভ করে। এই আন্দোলনে সালাম, বরকত, রফিকসহ নাম না জানা অনেকে শহিদ হন।
উদ্দীপকে বলা হয়েছে, সেই চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছে, আমরা সেখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এর মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহিদদের আত্মবিসর্জনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে ফুটে ওঠা বিষয়টি ভাষা আন্দোলনেরই প্রতিচ্ছবি।