1 Answers

উদ্দীপকে রণজিৎ এর চরিত্রে বাংলার প্রখ্যাত সমাজ-সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিচ্ছবি ভেসে উঠেছে।
উনিশ শতকে বাংলার নবজাগরণের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাজ-সংস্কার ও শিক্ষা বিস্তারে তার কৃতিত্ব অসাধারণ। দেশে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলনের পক্ষে জোরদার অবস্থান নেন তিনি। তার নিরলস প্রচেষ্টার ফলেই ১৮৫৬ সালে গভর্নর জেনারেলের সম্মতিক্রমে বিধবা বিবাহ আইন পাশ হয়।
উদ্দীপকে দেখা যায়, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও পুরোহিতরা বিধবা নারী তমা মালাকারের আবার বিয়ে করার বিরোধিতা করলেও রণজিৎ এর পক্ষে অবস্থান নেন। রণজিতের বিধবা বিবাহের পক্ষে অবস্থান গ্রহণের বিষয়টিতে সমাজ-সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কেননা সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বিধবা বিবাহের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন। তাই বলা যায়, রণজিৎ এর চরিত্রে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

4 views

Related Questions