1 Answers

উদ্দীপকে রশিদ সাহেবের চরিত্রে সুনাগরিকতার আত্মসংযম গুণটি ফুটে উঠেছে।
সুনাগরিকের অন্যতম গুণ হচ্ছে আত্মসংযম। আত্মসংযমের অর্থ নিজেকে সকল প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে রেখে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করা। অর্থাৎ সমাজের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার নাম আত্মসংযম। এ গুণের অধিকারী ব্যক্তি যেমন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন, তেমনি অন্যের মতামত প্রকাশেও নিজেকে সংযত রাখেন। দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
উদ্দীপকের রশিদ সাহেবও দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সুতরাং বলা যায়, রশিদ সাহেবের চরিত্রে সুনাগরিকতার আত্মসংযম গুণটি ফুটে উঠেছে।

5 views

Related Questions