1 Answers

রহমান সাহেবের মধ্যে সুনাগরিকের আত্মসংযম গুণটি ফুটে উঠেছে।
সমাজের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার নাম আত্মসংযম।
রাগ, ক্ষোভ ও লোভের অবারিত সুযোগের ক্ষেত্রে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তাকে সংযমী নাগরিক বলে। সুনাগরিকের আত্মসংযম থাকা উচিত। এর অর্থ নিজেকে সব প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে রেখে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করা। এ ধরনের গুণ থাকলে নাগরিক নিজের স্বার্থ ত্যাগ করে দেশ ও দশের স্বার্থে আত্মনিয়োগ করতে পারেন। সংযম থাকলে নাগরিকের গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয়।
উদ্দীপকে দেখা যায়, রহমান সাহেব একজন প্রতিষ্ঠিত চাল ব্যবসায়ী। বিদেশ থেকে ৩৫ টাকা কেজি দরে চাল আমদানি করেন, যা দেশীয় বাজারে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়। কিন্তু রহমান সাহেব তার চালগুলো ৪০ টাকা দরে বিক্রি করেন। এক্ষেত্রে তিনি সংযমের পরিচয় দিয়েছেন। কেননা তিনি চাইলেই ৫৫ টাকা কেজি দরে চাল বিক্রি করে অতিরিক্ত লাভ করতে পারতেন। কিন্তু তিনি লোভ সংবরণ করেছেন। তাই বলা যায়, রহমান সাহেবের মধ্যে সুনাগরিকের আত্মসংযম গুণটি ফুটে উঠেছে।

5 views

Related Questions