1 Answers
উদ্দীপকের সাইদুলের মধ্যে সুনাগরিকের আত্মসংযম গুণটি ফুটে উঠেছে।
সুনাগরিকের অন্যতম গুণ হলো আত্মসংযম। আত্মসংযম অর্থ লোভ- লালসার ঊর্ধ্বে উঠে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করা। আত্মসংযমী ব্যক্তি দেশ ও সমাজের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে থাকেন।
উদ্দীপকে লক্ষ করা যায়, পেঁয়াজ ব্যবসায়ী সাইদুল মিয়া বিদেশ থেকে ২০ টাকা দরে পেঁয়াজ কিনে ২৫ টাকা দরে বিক্রি করে। অথচ তখন দেশীয় বাজারে পেঁয়াজের দাম ৩৫ টাকা। অর্থাৎ সাইদুল আরও বেশি দামে পেঁয়াজ বিক্রি করে আরও লাভবান হতে পারতো। কিন্তু সে অতিরিক্ত লাভের লোভ না করে জনগণের কল্যাণকে বড় করে দেখেছে। অর্থাৎ সাইদুলের মধ্যে আত্মসংযম গুণটি বিদ্যমান। আত্মসংযম গুণের কারণেই সে পেঁয়াজের দাম বৃদ্ধি করেনি। নিজের স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে বড় করে দেখেছে। সুতরাং বলা যায়, সাইদুলের মধ্যে সুনাগরিকের আত্মসংযম গুণটি বিদ্যমান।