1 Answers

সুনাগরিকের আত্মসংযম গুণটি সেলিম সাহেবকে প্রভাবিত করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ।
সমাজ বা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করাকে আত্মসংযম বলে। সুনাগরিকের তিনটি গুণের মধ্যে আত্মসংযম অন্যতম। আত্মসংযমী নাগরিক সব লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সততার সাথে নিজের দায়িত্ব পালন করেন এবং অন্যকেও আত্মসংযমী হতে উদ্বুদ্ধ করেন।
উদ্দীপকে দেখা যায়, রহমান ও সেলিম সাহেব দুজনেই চাল ব্যবসায়ী। বিদেশ থেকে ৩৫ টাকা কেজি দরে নিয়ে আসা চাল বাজারে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়। কিন্তু রহমান সাহেব তা ৪০ টাকা কেজি দরে বিক্রি করেন। পরবর্তীতে তাকে অনুসরণ করে সেলিম সাহেবও দাম কমিয়ে দেন। অর্থাৎ সেলিম সাহেব রহমান সাহেবের আত্মসংযম গুণটির মাধ্যমে প্রভাবিত হন। এ গুণটির মাধ্যমে নাগরিকের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয়। কেননা আত্মসংযমী নাগরিক যেমন স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারেন, তেমনি অন্যের মতামত প্রকাশেও নিজেকে সংযত রাখেন। দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। আত্মসংযমী নেতৃত্ব রাষ্ট্রের সবক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে এবং সঠিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন। কেননা তিনি সুশৃঙ্খল থাকেন এবং নিজের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেন।
উপরের আলোচনা থেকে বলা যায়, সুনাগরিকের আত্মসংযম গুণটি সেলিম সাহেবকে প্রভাবিত করেছিল, যা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions