1 Answers

ছেলেমেয়েদের সঠিকভাবে গড়ে তোলার জন্য জনাব আলমের পরিবারের শিক্ষামূলক কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পরিবারকে সমাজজীবনের শাশ্বত বিদ্যালয় বলা হয়। পরিবারেই একটি শিশু বর্ণমালার সাথে পরিচিত হয়। মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণগুলো শেখার প্রথম সুযোগ পরিবারেই ঘটে। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর সন্তানের জীবনে পরিবারের শিক্ষামূলক কাজের গুরুত্ব অপরিসীম।
উদ্দীপকে দেখা যাচ্ছে, শাহরীন আলম সাহেবের বাসায় বেড়াতে গেলে আলম সাহেবের ছেলে সোহেল তাকে সালাম দেয়। তাকে সম্মানের সাথে বসিয়ে বাবাকে ডেকে দেয়। এ কাজগুলোর মাধ্যমে সোহেলের শিষ্টাচারের পরিচয় পাওয়া যায়, যা সে পরিবারের শিক্ষামূলক কাজের মাধ্যমে অর্জন করেছে। বস্তুত পরিবারের শিক্ষামূলক কাজের মাধ্যমে একজন মানুষ ব্যক্তিত্ববান ও সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পরিবারের শিক্ষামূলক কাজ সন্তানদের সদগুণাবলি শিক্ষাদানের মাধ্যমে আদর্শ মানুষে পরিণত করে। তাই ছেলেমেয়েদের সঠিকভাবে গড়ে তোলার জন্য পরিবারের শিক্ষামূলক কাজের বিকল্প নাই।

4 views

Related Questions