1 Answers

উদ্দীপকের উক্ত কাজটি হলো রোগিং। ফসলের ফলন বৃদ্ধিতে কাজটির গুরুত্ব অপরিসীম।
ফসলের জমিতে আমরা সাধারণত জমির আয়তন অনুসারে নির্দিষ্ট পরিমান ফসলের চারা রোপণ করে থাকি। চারাগুলোর পরস্পরের দূরত্ব এমনভাবে রাখা প্রয়োজন যাতে ফসলের জন্য আলো-বাতাসের ব্যবস্থা ভালো হয়। এছাড়াও গাছের পর্যাপ্ত পুষ্টি উপাদান গ্রহণ এবং নির্দিষ্ট জাতের ফসলের বিশুদ্ধতা রক্ষার ওপরই ফসলের ফলন নির্ভর করে। জমিতে অনাকাঙ্ক্ষিত চারা বা অন্য কোনো জাতের চারা জন্মালে নির্বাচিত ফসলের নির্দিষ্ট পরিমাণ পুষ্টি উপাদানে এই অনাকাঙ্ক্ষিত চারা ভাগ বসায় এবং ফসলের জন্য আলো-বাতাসের ভালো ব্যবস্থা করা যায় না। তাই ফসলের ফলন কম হয়। সুতরাং রোগিং করার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত চারা তুলে ফেলে নির্বাচিত ফসল তার প্রয়োজনীয় পুষ্টি, পরিচর্যা, আলো-বাতাস পেয়ে থাকে। তাই ফসলের ফলন বৃদ্ধি পায়।
উপরের আলোচনা থেকে বলা যায়, ফসলের ফলন বৃদ্ধিতে কাদিরের উক্ত কাজটির গুরুত্ব অপরিসীম।

5 views

Related Questions