উদ্দীপকে উল্লিখিত শোভাযাত্রাটি কৃষি উৎপাদন বৃদ্ধিতে কিরূপ প্রভাব ফেলবে বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে চিত্রার বাবার এলাকায় মৎস্য সপ্তাহ চলাকালে শোভাযাত্রা ও তথ্য চিত্রের মাধ্যমে মৎস্য সম্পদ যে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকীর মুখে তা জানানো হয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতা হতে রক্ষা | পাওয়ার জন্য মৎস্য চাষিদের বিভিন্ন অভিযোজন কলাকৌশল সম্পর্কে জানা প্রয়োজন।
উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় উক্ত অঞ্চলে লবণাক্ততা সহনশীল মাছ যেমন- ভেটকি, বাটা, পারশে ইত্যাদি চাষে উৎসাহিত করতে হবে। লবণাক্ততা বেড়ে চলেছে এমন জলাশয়ে চিংড়ি ও কাঁকড়া চাষে উৎসাহিত করতে হবে। খরা প্রবণ এলাকায় খরা সহনশীল মাছ যেমন- তেলাপিয়া, কই ও দেশি মাগুর চাষ করতে হবে। বন্যা প্রবণ
এলাকায় পুকুরের পাড় উঁচু করে সমাজভিত্তিক মৎস্য পোনা ব্যাংক প্রতিষ্ঠা করতে ও বন্যাকালীন সময়ে উক্ত পোনা পুকুরে মজুদকরণে উৎসাহিত করতে হবে। বন্যা প্রবণ এলাকায় বন্যাকালীন সময়ে খাঁচায় মাছ চাষ করতে হবে। মৎস্য সংরক্ষণ আইন ও মাছ চাষ বৃদ্ধি সম্পর্কিত প্রচলিত আইন সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে হবে।
অতএব, উল্লিখিত বিষয়সমূহ মৎস্য চাষি ও সাধারণ মানুষকে উক্ত শোভাযাত্রার মাধ্যমে জানাতে পারলে মৎস্য উৎপাদনের হার আশানুরূপভাবে বৃদ্ধি পাবে।