1 Answers
রিপা শিব চতুর্দশী পালনের পর সবেমাত্র খেতে বসেছে এমন সময় ভিক্ষুক এসে খেতে চাইলো। রিপা নিজে না খেয়ে তার সমস্ত খাবার ভিক্ষুককে দিয়ে দিলো। রিপার কার্যক্রমে মানবতার শিক্ষাটি ফুটে উঠেছে। আমার সমাজ ও পারিবারিক জীবনে মানবতার গুণটির প্রভাব অপরিসীম। কৃষ্ণভক্ত রাজা রন্তিবর্মা অযাচক বৃত্তি গ্রহণ করেন। অযাচক বৃত্তি হলো কারও কাছে কিছু চাওয়া যাবে না, লোকে ইচ্ছে করে কিছু দিলে তা দিয়েই জীবনযাপন করতে হবে। উপবাসের ঊনপঞ্চাশতম দিবসে এক ভক্ত তাঁকে খাবার দিয়ে গেলেন। উপবাস ভঙ্গের সময় এক ভিক্ষুক উপস্থিত, সাথে একটি কুকুর। রাজা রন্তিবর্মা ক্ষুধার্ত ভিক্ষুক ও কুকুরটিকে তাঁর ভিক্ষার সব খাবার দিয়ে দিলেন। ভিক্ষুক জানালো, তার পেট ভরেনি। রাজা রন্তিবর্মা হাত জোড় করে জানালেন, তাঁর কাছে আর কিছুই নেই। এরই নাম মানবতা।
মানবতাই ধর্ম। মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ত্ব প্রকাশ পায়। অন্যের উপকার হয়। রাজা রন্তিবর্মার মানবতার দিকটিই রিপার কার্যক্রমে প্রকাশ পেয়েছে। যা আমাদের সমাজে ও পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।