1 Answers

দৃশ্যকল্প-২ এ তমালের কর্মকান্ড বা সৎসাহসের শিক্ষা, সমাজ ও পারিবারিক জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।

সৎসাহস বলতে বোঝায় সত্য ও ন্যায়ের জন্য ভয় না পেয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অথবা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করা। সৎসাহসী ব্যক্তি আমাদের দেশ, সমাজ ও পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজন। উদ্দীপকে দৃশ্যকল্প ২ এর তমাল এমনই একজন সৎসাহসী। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে জলে পড়ে যাওয়া একটি শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে। দিয়েছেন। এর মাধ্যমে তিনি প্রশংসনীয় কাজ করেছেন এবং সৎসাহসের জ্বলন্ত দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের মঙ্গলের শক্তি দ্বারা যথাসাধ্য চেষ্টা করে বা সাহস প্রদর্শন করে তিনিই হলেন সৎসাহসী। দুর্বলকে বা অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করা এবং তাকে প্রতিহত করার জন্য সৎসাহসের প্রয়োজন হয়। সহসাহসী ব্যক্তি সমাজ, দেশ ও জাতির অহংকার। তারা সমাজের, দেশের বা জাতির যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না। এটি মানুষের একটি বিশেষ নৈতিক গুণ। অতএব বলা যায়, দৃশ্যকল্প-২ এ তমালের কর্মকান্ডের শিক্ষা বা সৎসাহস সমাজ ও পারিবারিক জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

5 views

Related Questions