1 Answers

উদ্দীপকে রজতের কর্মকান্ডের শিক্ষা সমাজ ও পারিবারিক জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উদ্দীপকে দেখা যায়, রজত নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে একটি শিশুকে উদ্ধার করে। এ কর্মকাণ্ডের মাধ্যমে রজত মানবতার পরিচয় দিয়েছে। মানবতা গুণের মাধ্যমে মানুষের মহত্ত্ব প্রকাশ পায়। অন্যেরও উপকার হয়। সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে এ গুণটি থাকা উচিত। তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠীত হবে।

মানবতা একটি মহৎ গুণ। এর মাধ্যমে মানুষের বিপদে পাশে থাকা যায়। সমাজের কল্যাণ সাধিত হয়। মানবতাবোধের উপস্থিতির কারণে মানুষ একে অন্যের দুঃখ-কষ্ট বুঝতে পারে। এই বোধই মানুষকে অন্যদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। এই গুণটির কারণেই মানুষ নিরন্নকে অন্ন দিয়ে, বস্ত্রহীনকে বস্তু দিয়ে, আশ্রয়হীনকে আশ্রয় দিয়ে সাহায্য করে। ফলে সমাজ থেকে দারিদ্র্য, অকল্যাণ দূর হয় এবং শান্তি প্রতিষ্ঠিত হয়।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, রজতের মতো অন্যদের মধ্যেও যদি এ ধরনের মানবতাবোধ জাগ্রত হয় তাহলে সমাজ ও পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই রজতের কর্মকান্ডের সামাজিক ও পারিবারিক তাৎপর্য অপরিসীম।

5 views

Related Questions