1 Answers
মাদকাসক্ত ব্যক্তিদের পরিণতি খুবই ভয়াবহ। সুধীর বাবুর ক্ষেত্রেও ঘটেছে তাই।
মাদক একটি সামাজিক সমস্যা। বর্তমানে মাদকাসক্তি আমাদের সমাজে এক সর্বনাশা ব্যাধিরূপে বিস্তার লাভ করছে। দুরারোগ্য ব্যাধির মতোই তা আমাদের তরুণ সমাজকে গ্রাস করছে। এর তীব্র দংশনে ছটফট করছে আমাদের সমাজের আগামী দিনের ভবিষ্যাতরা।
উদ্দীপকের সুধীরবাবু একজন মাদকাসক্ত। সমাজের সবাই তাকে অপরাধী মনে করবে। আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী কারও কাছে মানসম্মান থাকে না। সুধীর বাবুর মতো লোকেরা নেশার পয়সা জোগাড় করতে নানা ধরনের অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। তাছাড়া কোনো পরিবারে কোনো সদস্য মাদকাসক্ত হলে সে পরিবারের অশান্তির সীমা থাকে না। মাদকাসক্তির কারণে অনেক পরিবার ভেঙে যায়। বিকশিত হওয়ার আগেই হারিয়ে যায় কত উদীয়মান প্রতিভা। মাদকাসক্তির অর্থ জোগার করতে না পেরে অনেক যুবতীরা অনৈতিক পথ বেছে নিচ্ছে। রাষ্ট্রীয় জীবনেও সুধীর বাবুর মতো মাদকাসক্ত ব্যক্তিরা দেশের বোঝা হয়ে দাঁড়ায়, কারণ তারা রাষ্ট্রীয় কোনো কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারে না, এমনকি রাষ্ট্র তাদের ঘৃণার চোখে দেখে।
মাদকাসক্ত ব্যক্তিরা দেশ ও সমাজের শত্রু। তাদের করুণ পরিণতি হচ্ছে মৃত্যু। তাই এ করাল গ্রাস থেকে সবারই সচেতন থাকা উচিত।