1 Answers

হিন্দুদের সমগ্র জীবনে দশবিধ সংস্কার অনুসরণ করা হয়। আর এ দশবিধ সংস্কারের মধ্যে অন্যতম একটি সংস্কার হলো অন্নপ্রাশন। এ অনুষ্ঠানটির মাধ্যমে শিশুরা মায়ের দুধের পাশাপাশি প্রথম ভাত খেতে শেখে। ধর্মীয় দিক থেকে একটি অন্নপ্রাশন যেমন তাৎপর্যপূর্ণ অন্যদিকে পারিবারিক ও সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। 'অন্নপ্রাশনের উপলক্ষ্যে আত্মীয়স্বজন সকলকে আমন্ত্রণ করতে হয়। এতে করে আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় হয় এবং একে অপরের সাথে মতের বিনিময় হয়। একে অপরের কুশলাদি জানতে পারে। আবার অন্নপ্রাশনের দিন একঘেয়েমি জীবন থেকে নতুন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পারিবারিক বন্ধন অটুট থাকে। অপুর অন্নপ্রাশন উপলক্ষ্যে অপুর মামাসহ সকল আত্মীয় আসে এতে করে এক পরিবারের সাথে অন্য পরিবারের আত্মিক সম্পর্ক তৈরি হয়। আবার সামাজিক দৃষ্টিকোণ থেকেও অন্নপ্রাশনের গুরুত্ব রয়েছে। অন্নপ্রাশন উপলক্ষ্যে পাড়াপ্রতিবেশী, সমবয়সী, সহকর্মী সকলকে আমন্ত্রণ করতে হয়। ফলে সকলের মধ্যে সৌহার্দ সম্প্রীতি সৃষ্টি হয়। সকলের মধ্যে হৃদ্যতার সৃষ্টি হয়। জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি হয়। পরবর্তীতে তারা একে অপরের বিপদ-আপদে সাহায্য- সহযোগিতার মাধ্যমে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে শেখে।

পরিশেষে বলা যায়, অন্নপ্রাশন শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় পারিবারিক ও সামাজিক জীবনকেও ছন্দময় করে তোলে।

4 views

Related Questions