1 Answers
পারিবারিক ও সামাজিক জীবনে নমিতার বাবার ধূমপানের কাজটির প্রভাব অত্যন্ত নেতিবাচক।
মাদক গ্রহণ বা মাদকাসক্তি অনৈতিক এবং অধর্মের পথ। ধূমপান, মদ, গাঁজা, আফিম, হেরোইন, কোডিন (ফেনসিডিল) ইত্যাদি মাদক। এগুলো গ্রহণ করা একবার শুরু হলে তা নেশায় পরিণত হয় আর সহজে ছাড়া যায় না। মাদকাসক্ত ব্যক্তিরা মাদকদ্রব্য না পেলে অস্থির হয়ে উঠেন। তার আচরণ কখনো কখনো হয়ে ওঠে ধ্বংসাত্মক। উদ্দীপকের নমিতার বাবাও একজন ধূমপায়ী। তিনি ধূমপান করেন বলে তাকেও মাদকাসক্ত বলা যায়। এ ধরনের কাজ পারিবারিক ও সামাজিক জীবনে ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনে। ধূমপান ও মাদকাসক্তি দৈহিক, মানসিক, আর্থিক ও সামাজিক ক্ষতি সাধন করে। ধূমপানের ফলে নানাবিধ রোগ হয়। যেমন- নিউমোনিয়া, ব্রংকাইটিস, যক্ষ্মা, ফুসফুসের ক্যান্সার, গ্যাস্টিক, আলসার, ক্ষুধামান্দ্য, হৃদরোগ ইত্যাদি। তাছাড়া ধূমপান শুধু ধূমপায়ীরই ক্ষতি করে না, অন্যদেরও ক্ষতির কারণ হয়। মাদকগ্রহণেও নানা প্রকার অসুখ হয় এবং মাদকাসক্ত ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে সরে যান। মাদকগ্রহণে মানসিক ক্ষতি হয়। মাদকাসক্ত অবস্থায় বিবেকবুদ্ধি লোপ পায়। মাদকাসক্তের চৈতন্য পর্যন্ত লোপ পেতে পারে। মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্কবিকৃতি পর্যন্ত ঘটতে পারে। মাদকদ্রব্য ক্রয় করার জন্য অর্থ যোগাড় করতে গিয়ে মাদকাসক্ত অসৎ উপায় অবলম্বন করতেও দ্বিধা করে না। মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক বন্ধন পর্যন্ত শিথিল হয়ে যায়।
অতএব বলা যায়, পারিবারিক ও সামাজিক জীবনে নমিতার বাবার কাজটির প্রভাব নিঃসন্দেহে নেতিবাচক।