1 Answers
সাধারণত শীতলা দেবী বসন্ত রোগের জ্বালা নিবারণ করে শীতল করেন বলে শীতলা নামে পরিচিত। বসন্ত ও চর্মরোগ থেকে পরিত্রাণের উদ্দেশ্যেও শীতলা পূজা করা হয়। শীতলা পূজায় সকল শ্রেণির ভক্তরা অংশগ্রহণ করে থাকে। শীতলা দেবী বসন্ত রোগ থেকে মুক্ত করেন বলে তিনি সকলের কাছে সমাদৃত হয়েছেন। শীতলা পূজার মাধ্যমে আমরা স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন থাকি। কাজেই শীতলা পূজার মধ্য দিয়ে আমরা সেবামূলক কাজ করার জন্য উদ্বুদ্ধ হই।
দেবী শীতলাকে স্বাস্থ্যবিধি পালন বা পরিষ্কার পরিচ্ছন্নতার দেবী বলা হয়। তিনি নিম পাতা বহন করেন। নিমবৃক্ষ রোগ প্রতিরোধকারী বলে আমরা নিমগাছ রোপণ করতে পারি। তাই রোগপ্রতিরোধকারী বলে আমাদের সামাজিক, পারিবারিক ও নৈতিক জীবনে শীতলা পূজার প্রভাব অনস্বীকার্য।
6 views
Answered