1 Answers

যেসব আচার-আচরণ আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করে, তা ধর্মাচার নামে স্বীকৃত। ধর্মাচার ধর্মীয় বিধি বিধান দ্বারা অনুমোদিত। ভ্রাতৃদ্বিতীয়া হিন্দুধর্মে একটি অন্যতম ধর্মাচার। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে কনক উপবাস থেকে তার ভাই সৌবর্ণের কপালে ফোটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। তার বিশ্বাস সৌবর্ণ সকল বিপদ-আপদ থেকে পরিত্রাণ পাবে এবং- সে দীর্ঘায়ু হবে। পুরাণে উল্লেখ আছে, কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তার ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হতে পূজা করেন। তাঁরই পুণ্য প্রভাবে, যমদেব অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের এ অমরত্ব লাভের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমানকালের বোনেরা তা অনুসরণ করে আসছে।

কনকের পালনকৃত ধর্মাচার ভ্রাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোটা নামে পরিচিত। পারিবারিক ও ধর্মীয় জীবন এ অনুষ্ঠান সৌহার্দ্য গড়ে তোলে। তবে এ অনুষ্ঠান বর্তমানে পারিবারিক গণ্ডির মধ্যেই নয়, এ অনুষ্ঠানের মাধ্যমে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্বের  চেতনা জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হয়।

4 views

Related Questions