1 Answers
বীথিকার পালনকৃত ধর্মাচারটির নাম হচ্ছে ভাইফোঁটা।
কার্তিক মাসের বিশেষ তিথিতে বীথিকা ভাইয়ের কল্যাণ কামনায় বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করে। ভাইয়ের কপালে চন্দনের লেপন দিয়ে ঈশ্বরের কাছে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে।
কার্তিক মাসের শুল্কা তিথিতে এ উৎসব পালন করা হয়। এ দিনটি বড়ই পবিত্র। পুরাণে উল্লেখ আছে, শুল্কা তিথিতে যমুনা দেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় পূজা করেন। তারই পূর্ণ প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। এ কল্যাণ ব্রত স্মরণ রেখে বর্তমান কালের বোনেরা ও এ দিনটি পালন করে আসছে। এদিনে উপবাস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়। বাঁ হাতের কড়ে বা অনামিকা আঙুল দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের দীঘায়ু কামনা করে বলা হয়-
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা।
উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকে বীথিকা ভাইফোঁটা ধর্মাচারটি পালন করেছিল।