1 Answers
সাহেদ সাহেব ডায়াবেটিস রোগে আক্রান্ত।
ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় করা যায় না। তবে এ রোগ নিয়ন্ত্রণে রেখে দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করা যায়।
ডায়াবেটিসে আক্রান্ত রোগীর পথ্যের ব্যাপারে সঠিক ধারণা লাভের জন্য নিম্নলিখিত খাদ্যবস্তু সম্বন্ধে ধারণা থাকা ভালো।
নিষিদ্ধ খাবার: যেসব খাবারে প্রচুর পরিমাণে শর্করা থাকে সেসব খাবার খাওয়া উচিত নয়। যেমন- চিনি, গুড়, মধু যে কোনো মিষ্টি জাতীয় খাদ্য।
অনিয়ন্ত্রিত খাবার: যে খাবারগুলো ইচ্ছেমতো খাওয়া যায় সেগুলোকে অনিয়ন্ত্রিত খাবার বলে। যেমন- চা, কফি, স্যাকারিন, লেবুর রস, টমেটোর রস, বাধাকপি ইত্যাদি।
আংশিক খাবার: এসব খাবারের ক্যালরি মূল্য বেশি। এই খাবারগুলো গ্রহণে ডায়াবেটিস রোগীকে সতর্কতা অবলম্বন করতে হবে।
এছাড়া এ রোগ নিয়ন্ত্রণে খাদ্য নিয়ন্ত্রণ, শারীরিক পরিশ্রম ও এর পাশাপাশি খাবার বড়ি বা ইনসুলিন ইনজেকশন নিতে হয়।