1 Answers
স্বপন সাহেব হালকা পরিশ্রমের কাজ করে থাকেন। স্বপন সাহেব গাড়িতে অফিসে যান। সারাদিন অফিসে বসে কাজ করেন। তিনি অফিসে যাওয়ার সময় শুধু লাল চা খেয়ে যান। সকাল ১০টার দিকে দুটি রুটি, একটি ডিম ও সবজি দিয়ে নাস্তা করেন। দুপুরে তিনি ভাত, ডাল, সালাদ ও মাছ খান। তিনি কোনো ভারি পরিশ্রমের কাজ করেন-না, ব্যয়ামও করেন না।
খাদ্যের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি। এটি সহজে পরিপাক হয়ে দেহে তাপ ও শক্তি উৎপন্ন করে। যারা শারীরিক পরিশ্রম কম করেন তাদের দেহে কার্বোহাইড্রেট ও স্নেহ থেকে প্রাপ্ত তাপ ও শক্তি দেহে সঞ্চিত থাকে। ফলে দেহে চর্বি জমে, ওজন বেড়ে যায়।
ইদানিং প্রায় স্বপন সাহেবের বুকে ব্যথা করে এবং মুখে টকভাব হয়। যা হৃদরোগের সম্ভাবনাকে নির্দেশ করে। হৃদরোগে কার্বোহাইড্রেট ও স্নেহের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হয়। তাই স্বপন সাহেবের খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে কম ক্যালরি আসা প্রয়োজন।