1 Answers

ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। গ্লুকোজ প্রধানত খাবার থেকে আসে। আর তাই ডায়াবেটিস হলে খাদ্য গ্রহণে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়।

যে সব খাবারে প্রচুর পরিমাণে শর্করা থাকে সেসব খাবার শওকত সাহেবের খাওয়া উচিত নয়। যেমন- চিনি, গুড়, মধু, শরবত ও যেকোনো মিষ্টি জাতীয় খাদ্য, জ্যাম, জেলি, মিষ্টি, কোক ইত্যাদি। চা, কফি, স্যাকারিন, লেবুর রস, টমেটোর রস, বাঁধাকপি, ওলকপি, চালকুমড়া, ঝিঙ্গা, পটল ইত্যাদি খাবারগুলো ইচ্ছেমতো খাওয়া যাবে। চাল, গম, ডিম, মাছ, মাংস এবং দুধ ইত্যাদি খাদ্যে ক্যালরি বেশি। এই খাবারগুলো গ্রহণে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আহারে প্রয়োজনের চাইতে বেশি ক্যালরির পরিমাণ বেড়ে গেলে ওজন বাড়ে, ডায়াবেটিস রোগীদের ওজন কম রাখা দরকার।

শওকত সাহেবের খাদ্যে ক্যালরির পরিমাণ কম থাকা ভালো। একজন সুস্থ ব্যক্তির যে পরিমাণ প্রোটিন প্রয়োজন তার থেকে একজন ডায়াবেটিস রোগীর খাদ্যে প্রোটিনের পরিমাণ সামান্য বেশি হওয়া উচিত। প্রাণিজ ও উদ্ভিজ্জ প্রোটিনের মাধ্যমে এই চাহিদা পূরণ করা যায়। এছাড়া শওকত সাহেবের খাদ্যে প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকা - প্রয়োজন। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, শওকত সাহেব যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই তার খাদ্য গ্রহণ সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে।

4 views

Related Questions