1 Answers
মিসেস আমেনা খাদ্য প্রস্তুতের নিরাপত্তাবিধিগুলো সতর্কতার সাথে মেনে চলেছেন। কিন্তু খাদ্য প্রস্তুত ছাড়াও তাকে আরো কতগুলো বিষয়ে সচেতন হতে হবে।
খাদ্য স্বাস্থ্যসম্মত উপায়ে সরবরাহ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে কিছু ব্যবস্থাদি গ্রহণ করতে হবে। যেমন- খাদ্য কেনার সময়, সংরক্ষণের সময়, খাদ্য প্রস্তুতের সময়, শিশুদের খাদ্য তৈরির সময়, খাওয়ার সময়, ইত্যাদি। মিসেস আমেনাকে খাদ্যদ্রব্য কেনার সময় সেগুলো টাটকা খাদ্য কিনা তা দেখতে হবে। খাদ্য কেনার সময় প্যাকেটে নিরাপদ সাইন বা খাদ্য গ্রহণযোগ্যতার তারিখ বিবেচনা করতে হবে। শাকসবজি, ফলমূল টাটকা ও তাজা দেখে এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্থান থেকে ক্রয় করতে হবে। খাদ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ফ্রিজে খাদ্য সংরক্ষণের ব্যবস্থা প্রয়োজন হলে তা যথাযথভাবে পরিষ্কার প্যাকেটে রাখতে হবে। খাদ্যকে মশা, মাছি ও পোকার নাগালের বাইরে রাখার জন্য ঢেকে রাখতে হবে। শিশুকে খাবার খাওয়ানোর ঠিক আগেই খাদ্য তৈরি করতে হবে। শিশুর বোতল, বাটি, চামচ খুব ভালোভাবে পরিষ্কার করে গরম পানিতে ফুটিয়ে বিশুদ্ধ করে, নিতে হবে। খাবার তৈরির আগে ও খাওয়ানোর আগে ভালোভাবে হাত পরিষ্কার করে নিতে হবে। খাওয়ার সময় হাত খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য গ্রহণ করতে হবে।
পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য মিসেস আমেনাকে উপরিউক্ত বিষয়সমূহ সতর্কতার সাথে মেনে চলতে হবে।