1 Answers

মিসেস আমেনার কাজগুলোকে স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহের নিরাপত্তাবিধি বলা যায়। 

খাদ্য নিরাপত্তা হলো বিজ্ঞানসম্মত কিছু নীতিমালা যেগুলো খাদ্যবস্তুর প্রক্রিয়াজাতকরণ হতে শুরু করে সংরক্ষণ পর্যন্ত সঠিক দিক নির্দেশনা দেয়।

মিসেস আমেনা খাদ্য তৈরির পূর্বে বিশুদ্ধ পানিতে ধুয়ে খাদ্যদ্রব্য রান্না করেন। রান্নার সময় বিশুদ্ধ পানি ব্যবহার করেন। এছাড়া রান্নার আগে তিনি হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নেন। বিভিন্ন খাদ্য ও পানিবাহিত রোগের প্রধান কারণ ময়লাযুক্ত নোংরা হাতে খাদ্য রান্না, পরিবেশন ও খাওয়া। নদী, পুকুর বা সাপ্লাইয়ের পানি ফুটিয়ে বিশুদ্ধ করে না নিলেও সহজেই বিভিন্ন রোগের বিস্তার ঘটে। মিসেস আমেনা এ সকল বিষয়ে সচেতন। তার এ সচেতনতা তার পরিবারের স্বাস্থ্য রক্ষায় জরুরি। তিনি পরিবারের সদস্যদের সুস্থতার কথা চিন্তা করেই একাজগুলো করে থাকেন। সুতরাং মিসেস আমেনার এ কাজগুলো স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহের নিরাপত্তাবিধির অন্তর্ভুক্ত।

4 views

Related Questions