1 Answers

বিক্রি বাড়ানোর জন্য 'মিজান ফ্যাশন হাউজ' বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন কার্যক্রম হাতে নিয়েছে, যা যথার্থ বলে আমি মনে করি।

নতুন কোনো পণ্য উদ্ভাবিত হলে এর জন্য বিজ্ঞাপন দিতে হয়। বিজ্ঞাপন আকর্ষণীয় হলে ক্রেতারা ঐ পণ্যের প্রতি আকৃষ্ট হয়। এটি বিক্রি বাড়াতে ভূমিকা রাখে।

উদ্দীপকের 'মিজান ফ্যাশন হাউজ' তাদের তৈরি পোশাক সম্পর্কে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ইলেকট্রনিক মিডিয়া, সাইনবোর্ড প্রভৃতির মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা করেছে। এছাড়া বিক্রি বাড়ানোর জন্য প্রতিষ্ঠানটি ২০% ছাড়ের ব্যবস্থা করেছে। ফলে তাদের পণ্য কেনায় ক্রেতাদের আগ্রহ বেড়ে যায়।

'মিজান ফ্যাশন হাউজ' তাদের বিক্রি বাড়ানোর হাতিয়ার হিসেবে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি ক্রেতাদের সাথে ভালো যোগাযোগ রক্ষায়ও তৎপর হয়। বিজ্ঞাপন দেওয়ার ফলে তাদের পণ্যগুলো সম্পর্কে ক্রেতারা জানতে পারে। ফলে তারা পণ্যের গুণ ও মান সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এছাড়া ২০% মূল্য ছাড় ভোক্তাদের পণ্য কিনতে আগ্রহী করে তোলে। এতে তাদের পণ্যের চাহিদা বাড়বে, যা বিক্রি বাড়াতে সাহায্য করবে। ফলে মুনাফাও বাড়বে, যা প্রতিযোগিতামূলক বাজারে তাদের টিকে থাকতে সহায়তা করবে। তাই বলা যায়, বিক্রি বাড়াতে 'মিজান ফ্যাশন হাউজ'-এর কার্যক্রম যথার্থ হয়েছে।

5 views

Related Questions