শাহিন 'পরবর্তীতে যে ধরনের কৌশলের প্রতি গুরুত্বারোপ করেছেন তার যথার্থতা মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
শাহিন পরবর্তীতে বিপণনের ব্যক্তিক বিক্রয় কৌশলের প্রতি গুরুত্ব দিয়েছিলেন।
এ কৌশলে বিক্রয়কর্মী সরাসরি ক্রেতাকে প্ররোচিত করে পণ্য বিক্রি করে। এর মাধ্যমে একজন বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতাদের চূড়ান্ত ক্রেতায় পরিণত করেন।
উদ্দীপকের জনাব শাহিন কাকরাইল মার্কেটে শাড়ি-কাপড়ের দোকান দেন। এর প্রচারণার জন্য প্রথমেই তিনি বিজ্ঞাপন মাধ্যম হিসেবে লিফলেট ব্যবহার করেন। পরবর্তীতে তিনি বিক্রয়কর্মীদের দক্ষতা বাড়ানো ও আচরণের উন্নয়নে পদক্ষেপ নেন। এটি ব্যক্তিক বিক্রয় কৌশলের সাথে সম্পর্কিত।
শাহিন বিক্রয়কর্মীর দক্ষতা ও তাদের আচরণ উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে ক্রেতাদের সরাসরি প্ররোচিত করা এবং সম্ভাব্য ক্রেতাদের চূড়ান্ত ক্রেতায় পরিণত করা যায়। এতে বিক্রি ও উৎপাদন উভয়ই বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। একই সাথে এককপ্রতি উৎপাদন ব্যয় কমে যায়। ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে সরাসরি ভোক্তাদের সাথে যোগাযোগ স্থাপন করা যায়, যা শাহিনকে ক্রেতার রুচি ও চাহিদা অনুযায়ী পণ্য সংগ্রহে উৎসাহিত করবে। সুতরাং, ক্রেতাদের উৎসাহিত করার জন্য শাহিনের ব্যক্তিক বিক্রয়ের কৌশলটি যথাযথ হয়েছে।