1 Answers
বিক্রি বাড়ানোর জন্য প্রাণ ফুডস লি. কর্তৃক প্রশিক্ষণ দেওয়া ও বিক্রয় প্রসারমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়গুলো যৌক্তিক হয়েছে।
প্রশিক্ষণ কাজের দক্ষতা বাড়াতে সহায়তা করে। এর ফলে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জিত হয়। অপরদিকে, প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে পণ্যের পরিচিতি বাড়ে। ফলে পণ্যের বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হয়।
উদ্দীপকের প্রাণ ফুডস লি. বিক্রি বাড়ানোর জন্য তাদের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়েছে। ফলে প্রতিনিধি বা এজেন্টরা স্থায়ী খুচরা ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পেরেছে। এছাড়া তারা প্রতিষ্ঠানটির বিক্রি বাড়ানোর জন্য প্রসারমূলক কার্যক্রম নিয়েছে।
প্রাণ ফুডস লি.-এর প্রশিক্ষিত মধ্যস্থব্যবসায়ীরা বিভিন্ন মোড়ে ও দোকানে নিজেদের সাইনবোর্ড টানায়। তাই তারা ভোক্তার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। এছাড়া প্রতিযোগী ব্যবসায়ীদের কাছ থেকে এগিয়ে থাকার জন্য তারা বিভিন্ন ছাড় বা অফার দিচ্ছে। তাদের এসব কাজের ফলে ক্রেতারা সহজেই আকৃষ্ট হবে। এতে উক্ত প্রতিষ্ঠানটির পণ্যের বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হবে। তাই প্রাণ ফুডস লি.-এর প্রশিক্ষণ দেওয়া এবং প্রসারমূলক কার্যক্রম হাতে নেওয়া যৌক্তিক বলে আমি মনে করি ।