1 Answers

আইসক্রিমের বিক্রি বাড়াতে পরিবহন বিজ্ঞাপন মাধ্যমটির গুরুত্ব অপরিসীম।

বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যমের (যেমন: টেলিভিশন, বিলবোর্ড, ম্যাগাজিন, সংবাদপত্র প্রভৃতি) মধ্যে পরিবহন বিজ্ঞাপন একটি জনপ্রিয় মাধ্যম। এটি একটি ভ্রাম্যমাণ বিজ্ঞাপন মাধ্যম হওয়ায় একই সময়ে বেশি সংখ্যক ক্রেতার দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়।

উদ্দীপকের লিলি স্কুলে যাওয়ার সময় বাসের গায়ে তার প্রিয় তারকার ছবি সংবলিত একটি বিজ্ঞাপন দেখতে পায়। একটি আইসক্রিম কোম্পানি উক্ত বিজ্ঞাপনটি দিয়েছিল। লিলি দেখল এটি একটি নতুন স্বাদের আইসক্রিম। আইসক্রিম বিক্রির ক্ষেত্রে পরিবহন বিজ্ঞাপন ব্যবহার একটি কার্যকরী মাধ্যম। যেহেতু যানবাহন রাস্তায় চলাচল করে, এর গায়ে বিজ্ঞাপন দেওয়ার ফলে লিলি সহজেই তা দেখতে পেয়েছে। এতে আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠানটি অল্প সময়ে পণ্যের ব্যাপক প্রচারণা নিশ্চিত করতে পারবে। এটি লিলির মতো আরও অনেকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। তাছাড়া পরিবহন বিজ্ঞাপন তুলনামূলক কম খরচে দেওয়া যায়। তাই পরিবহন বিজ্ঞাপন মাধ্যমটির গুরুত্ব অপরিসীম বলে আমি মনে করি।

5 views

Related Questions