1 Answers

আইসক্রিমের বিক্রি বাড়াতে পরিবহন বিজ্ঞাপন কৌশলটি অবলম্বন করা হয়েছে।

সাধারণত ট্রেন, মোটরগাড়ি বা অন্যান্য যানবাহনের গায়ে ছবি করে পোস্টার লাগিয়ে পরিবহন বিজ্ঞাপন দেওয়া হয়। এ ধরনের বিজ্ঞাপনকে ট্রানজিট বিজ্ঞাপনও বলা হয়।

উদ্দীপকের লিলি স্কুলে যাওয়ার সময় একটি বাসের গায়ে তার প্রিয় তারকার ছবি দেখেছিল। এখানে একটি আইসক্রিমের বিজ্ঞাপন দেওয়ার জন্য পরিবহন মাধ্যমটি ব্যবহার করা হয়েছে। উল্লিখিত বিজ্ঞাপনে বাসকে বিজ্ঞাপন মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। বাসের গায়ে বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালানো হয়েছে। ব্যস্ত রাস্তায় এ ধরনের বিজ্ঞাপন বেশি সংখ্যক ক্রেতাকে আকর্ষণ করতে সক্ষম। এসব বৈশিস্ট্য পরিবহন বিজ্ঞাপন মাধ্যমের সাথে মিলে যায়। সুতরাং, আইসক্রিমের বিক্রি বাড়াতে উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিবহন বিজ্ঞাপন ব্যবহার করেছিল।

5 views

Related Questions