1 Answers
মিলার বসার ঘরে কক্ষসজ্জার প্রাধান্য শিল্পনীতিটি প্রয়োগ করা হয়েছে। সঠিকভাবে আসবাব বিন্যাসের মাধ্যমে গৃহের অভ্যন্তরীণ সজ্জাকে আকর্ষণীয় আরামদায়ক ও সুবিধাজনক করা যায়। এর ফলে পরিবারের সদস্যদের আরাম ও মানসিক তৃপ্তি বাড়ে। শিল্পরূপ সৌন্দর্য সৃষ্টি করতে গেলে শিল্প সৃষ্টির মূলনীতিগুলো মেনে চলতে হয়। এগুলো হলো- সমানুপাত, সামঞ্জস্য, ভারসাম্য, ছন্দ ও প্রাধান্য।
আসবাব বিন্যাসের অন্যতম নীতি হলো প্রাধান্য। প্রাধান্য বলতে আকর্ষণের কেন্দ্রবিন্দুকে বোঝায়। বসার ঘরে সুদৃশ্য সেন্টার টেবিলে ফুলদানিতে তাজা ফুল, খাবার ঘরে টেবিলে বিভিন্ন ফলের সমারোহ, শোবার ঘরে সুদৃশ্য আসবাব বা কার্পেট ইত্যাদি দিয়ে ঘর সাজিয়ে প্রাধান্য সৃষ্টি করা যায়। মিলার বসার ঘরে প্রবেশ করলে সবার আগে দৃষ্টি আটকে যায় তার সেন্টার টেবিলে সাজানো ফুলদানিতে। এক্ষেত্রে মিলা বসার ঘরে প্রাধান্য শিল্পনীতির যথাযথ প্রয়োগ ঘটাতে পেরেছে।