1 Answers
সঠিকভাবে আসবাব বিন্যাসের মাধ্যমে বুকাইয়া তার বসার ঘরকে আকর্ষণীয় করতে পারেন।
বসার ঘরে পরিচিত লোকজন বা আত্মীয়-স্বজন এসে বসে। সামাজিকতা রক্ষার কেন্দ্রস্থল হলো বসার ঘর। এই কক্ষের বিন্যাস বাড়ির লোকদের রুচি বোধ বাইরের লোকের কাছে প্রকাশ করে।
বুকাইয়া বিভিন্ন কক্ষে খাট, আলনা, আলমারি, ডাইনিং টেবিল, সোফাসেট, ফ্রিজ, শোকেস, ফুলদানিতে ফুল ইত্যাদি এমনভাবে রেখেছেন যে কোনো বিন্যাসই আকর্ষণীয় লাগে না। তিনি বসার ঘরে সোফাসেট, ডিভান, মোড়া, বুক সেলফ, শোকেস রাখতে পারেন। বসার কক্ষকে আকর্ষণীয় করার জন্য বড় ফুলদানিতে ফুল, একুরিয়াম, চিত্রকর্ম, খ্যাতিমান ব্যক্তির ছবি, কার্পেট ইত্যাদি রাখতে পারেন। এছাড়া তিনি আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা, চলাচলের সুবিধা, শিল্পনীতি অনুসরণ করে বসার কক্ষে আসবাব বিন্যাস করতে পারেন। এভাবেই আসবাব বিন্যাস করে তিনি তার বসার ঘরকে আকর্ষণীয় করে তুলতে পারেন।